• English
  • Welsh
  • Urdu
  • Chinese
  • Bengali
  • Punjabi
  • Gujarati
  • Hindi
  • Arabic
  • Turkish
বিনামূল্যে, গোপনীয় আইনি পরামর্শ: 0845 345 4 345

বিনামূল্যে আইন বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শের জন্য

0845 345 4 345

কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইসকে ফোন করুন:

  • লিগ্যাল এইডের অর্থায়নে বিনামূল্যে গোপনীয় এবং নিরপেক্ষ পরামর্শ
  • সম্পূর্ণ কেইসওয়ার্কের সেবা
  • সোম – শুক্রবার সকাল 9 টা – সন্ধ্যা 6:30 মিনিট
  • ফোনের খরচ 4পেন্স/মিনিট থেকে শুরু – কলব্যাক সুবিধা আছে

একজন এ্যাডভাইজার বা উপদেষ্টা খুঁজে নিন

আপনার এলাকার একজন এ্যাডভাইজার খুঁজে পাওয়ার জন্য এখানে আপনার পোস্টকোড লিখুন

 

কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইস (Community Legal Advice) হেল্পলাইন

  • কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইস হেল্পলাইন কীভাবে আপনাকে সাহায্য করতে পারে
  • যখন আমি ফোন করবো তখন কী হবে?
  • যদি আমাকে ফেরত ফোন করার জন্য আপনাকে বলি তাহলে কী হবে?
  • অন্যান্য ভাষায় পরামর্শ পাওয়া যায়
  • মিনিকম এবং টাইপটক

কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইস (Community Legal Advice) হেল্পলাইন কীভাবে আপনাকে সাহায্য করতে পারে

লিগ্যাল এইডের অর্থে দেয়া কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইস একটি বিনামূল্য ও গোপনীয় উপদেশের সেবা ব্যবস্থা। আপনি যদি কম আয় বা বেনিফিটের ওপর নির্ভর করে জীবনযাপন করেন, তবে ঋণ, শিক্ষা, বেনিফিট ও ট্যাক্স ক্রেডিট, চাকুরি এবং বাসস্থানের সমস্যার ক্ষেত্রে স্বাধীন পরামর্শের জন্য ফোন করুন।

আপনি:

  • সোম থেকে শুক্রবার সকাল9 টা থেকে সন্ধ্যা 6:30 টা পর্যন্ত আমাদেরকে 0845 345 4 345 নাম্বারে ফোন করতে পারেন। BT ল্যান্ডলাইন থেকে ফোনের খরচ প্রতি মিনিটি 4 পেন্সের বেশি হবে না। মোবাইল থেকে ফোনের খরচ সাধারণত: বেশি হয়। খরচ নিয়ে আপনার দুশ্চিন্তা হচ্ছে কি? তাহলে একজন এ্যাডভাইজারকে বলুন আপনাকে ফেরত (কল ব্যাক) ফোন করতে।
  • আপনাকে ফোন করার জন্য আমাদেরকে বলুনএই ফরমটি ব্যবহার করে আমাদের কলব্যাক সেবা ব্যবহার করতে পারেন অথবা আপনি 'legalaid' শব্দটি এবং আপনার নাম 80010 নাম্বারে টেক্সট করে দিতে পারেন। তাহলে আমরা আপনাকে 24 ঘন্টার মধ্যে ফোন করবো।

আপনার অপারেটরের স্ট্যান্ডার্ড রেইট অনুযায়ী আপনার টেকস্টের খরচ হবে। এই খরচ সাধারণ বিভিন্ন রকম হয় কিন্তু xx পেন্সের বেশি হওয়া উচিত নয়।

এই সেবা ইংলিশ ও ওয়েলস্ আইনের আওতায় পড়ে।

যখন আমি ফোন করবো তখন কী হবে?

প্রথমে আপনি কথা বলবেন একজন অপারেটরের সাথে। তারা আইনে প্রশিক্ষণপ্রাপ্ত নয় কিন্তু কী ধরনের তথ্য ও উপদেশ আপনার দরকার তা জানার জন্য তারা আপনার সমস্যাগুলো নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবে।

  • আমরা সাহায্য করতে পারবো এমন কোনো সমস্যা যদি আপনার থাকে, তবে আপনি বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ পাওয়ার উপযুক্ত কিনা তা জানার জন্য অপারেটর আপনার আর্থিক অবস্থার বিষয়ে আপনাকে আরো কিছু প্রশ্ন করবে।
  • আপনি যদি উপযুক্ত হন তাহলে সাথে সাথে আপনাকে একজন বিশেষজ্ঞ লিগ্যাল এ্যাডভাইজারের সাথে যোগাযোগ ঘটিয়ে দেয়া হবে। বিশেষজ্ঞ লিগ্যাল এ্যাডভাইজার এরপর আপনার মামলাটি হাতে নেবেন। তারা আপনার হয়ে চিঠি লিখবেন এবং তৃতীয় পক্ষ যেমন বাড়ির মালিক বা পাওনাদারের সাথে কথা বলবেন। এমনকি এপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাওয়ার জন্য মোটা মোটা দলিলপত্রও তারা আপনার জন্য তৈরি করে দেবেন। আপনার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত, যতবার আপনার দরকার ততবার, আপনি আপনার এ্যাডভাইজারের সঙ্গে আস্থার সাথে কথা বলতে পারেন।
  • এমনকি যদি আপনি উপযুক্ত না হন বা আমরা নিজেরা আপনার সমস্যার বিষয়ে সেবা না দিয়ে থাকি তবু আমরা যেসব এজেন্সি, হেল্পলাইন বা লোকাল এ্যাডভাইস সেন্টার আপনার সমস্যায় সাহায্য করতে পারে তাদের সাথে আপনার যোগাযোগ করিয়ে দেব। আপনি নিজেই যাতে নিজের সাহায্য করতে পারেন সেজন্য আমরা অন্যান্য আইনি তথ্য ভান্ডারের দিকনির্দেশনা আপনাকে জানাতে পারবো।
  • আমাদের সেবার জন্য আমরা কখনো অর্থ দাবী করি না। আমাদের সব উপদেশ ও সাহায্র সম্পূর্ণভাবে সরকারি অর্থায়নে পরিচালিত।

যদি আমাকে ফেরত ফোন করার জন্য আমি আপনাকে বলি তাহলে কী হবে?

যদি আপনি আমাদেরকে বলেন আপনাকে ফোন করতে তাহলে সেবাটা একই থাকবে কিন্তু আপনার একটা ফোন কল করার খরচ বাঁচবে।

অন্যান্য ভাষায় পরামর্শ পাওয়া যায়

ইংরেজি বা ওয়েলস্ ছাড়া অন্য কোনো ভাষায় পরামর্শ চাইলে আপনি তা হেল্পলাইনের ট্রান্সলেশন সার্ভিস থেকে পাবেন। ল্যাঙ্গুয়েজ লাইন (Language Line) সাথে সাথে 170-টি ভাষায় অনুবাদ করে থাকে।

মিনিকম (Minicom) এবং টাইপ-টক (Type-Talk)

মিনিকম এবং টাইপ-টক ব্যবহার করে ফোন করতে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।

  • বধির, কানে কম শোনে, বা কথা বলতে অসুবিধা হয় এমন লোকদের মধ্যে বা সাথে যোগাযোগ করার জন্য টেলিফোন টাইপরাইটার যন্ত্র হচ্ছে মিনিকম (Minicom)। মিনিকমের নাম্বার হচ্ছে 0845 609 6677।
  • যাদের কানে শোনার সমস্যা আছে তারা যাতে টেকস্ট ফোন ব্যবহার করে বিনামূল্যে অপারেটরের সেবার মাধ্যমে টেলিফোন সেবার সুবিধা নিতে পারে সেই সাহায্য করে টাইপ-টক (Type-Talk)।